মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইনে রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে তুরস্ক। যার মধ্যে রয়েছে চাল, শুকনো মাছ ও কাপড়।

রাখাইন রাজ্যের উদ্দেশে এই ত্রাণ নিয়ে টিকা'র (তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি) প্রতিনিধি যাবেন। সংঘাতপূর্ণ রাখাইনে প্রবেশের অনুমতি পাওয়ার ক্ষেত্রে টিকাই হতে যাচ্ছে প্রথম কোনো সাহায্যকারী সংস্থা।

গতকাল মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র কালিন এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি জানান, সংঘাতপূর্ণ রাখাইনে আটকে পড়া মুসলিম রোহিঙ্গাদের জন্য মিলিটারি হেলিকপ্টারের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পাঠানো হবে। মিয়ানমার নেত্রী অং সান সুচির সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ফোনালাপের পর মিয়ানমার সরকার রাখাইনে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে।

রাখাইন রাজ্যে জরুরি ত্রাণ, খাবার, পোশাক ও ঔষধ সরবরাহ অব্যাহত রাখবে বলেও বিবৃতে উল্লেখ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ