বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

সরকার মিটিং ওয়াজ-মাহফিল কোনটাই করতে দেয় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের কোথাও মিটিং করতে দেয় না, এমনকি ওয়াজ-মাহফিলও করতে দেয় না।

আজ রোববার বেলা ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ছাত্র গণসমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আন্দোলন করা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবেই তার এ বক্তব্য।

আন্দোলন করতে না পারা প্রসঙ্গে ফখরুল আরো বলেন, আমাদের কোথাও মিটিং করতে দেয় না। আমাদের দেশনেত্রীকে বাইর হতে দেয় না। ঢাকাতে কোনো মিটিও করতে দেয় না। আর মিটিং করবেন কি? ওয়াজ-মাহফিলগুলো-ওগুলো তো আজকাল করতে দেয় না, ধর্মীয় অনুষ্ঠান।

উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকা থেকে ঠাকুরগাঁও আসে, চিটাগাং যায়। অমুকখানে যায়। তিনদিন পর রাস্তা ভেঙে যাচ্ছে। আর ওদের সেতুমন্ত্রী বলে, সব সুন্দর কোনো অসুবিধা নাই। সব ঠিক আছে। মানুষ তো বোকা না।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ