বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যান।

দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তাঁর জ্বর আসে। একপর্যায়ে তিনি বারইপাড়ায় তাঁর এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। পরদিন টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে ভর্তি হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট তাপস কান্তি ভৌমিক বলেন, ‘কাদের সিদ্দিকীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখনো সব রিপোর্ট আসেনি। তারপরও যতটুকু ধারণা করা যাচ্ছে, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ