শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

সৌদি আরবে যে ৫০ নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'ধর্ম ও সংস্কৃতি বিরোধী' ৫০টি নাম নিষিদ্ধ করেছে। অভিভাবকরা এখন থেকে তাদের সন্তানদের এসব নাম রাখতে পারবেন না।
নিষিদ্ধ নামগুলোর মধ্যে আছে আবদুল নাসের, ইমান, আবরার, আমির, নবী, নাবিয়া (নারী নবী), আবদুল মুসলেহ, আবদুল নবী, আবদুল মু'ইন, আবদুল রসুল, মালিকা, তবারক, মায়া, রাম (হিন্দু দেবতা), বিনিয়ামিন, লিন্ড, এলিস ইত্যাদি।

নিষিদ্ধ ৫০টি নামের একটি তালিকাও প্রকাশ করেছে সরকারের সিভিল এ্যাফেয়ার্স বিভাগ।
গালফ নিউজ পত্রিকার এক রিপোর্টে বলা হয়, এসব নাম নিষিদ্ধ করার কারণ হলো এগুলোকে 'ধর্মদ্রোহী', অনারব, অনৈসলামিক, অথবা সৌদি আরব রাজ্যের সংস্কৃতি বা ধর্মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এ ছাড়া তালিকায় আরো কিছু নাম আছে যা 'বিদেশী' বা 'অসঙ্গত'। তালিকায় আরো কিছু নাম আছে যার অর্থ রাজা বা রাজকীয় ব্যাপারগুলোর সাথে সম্পর্কিত। যেমন সুমাও, মালেক (রাজা) বা মালিকা (রানি)।
আর কিছু নাম আছে যা এরকম কোন শ্রেণীতে ফেলা যায় না। তাই এগুলো কেন নিষিদ্ধ করা হলো - তা যে যেমন খুশি ভেবে নিতে পারেন।

পঞ্চাশটি নামের পুরো তালিকা:

মালাক (দেবদূত), আবদুল আতি, আবদুল নাসের, আবদুল নাসের, আবদুল মুইন, আবদুল মুসলেহ, বিনিয়ামিন (বেঞ্জামিন-এর আরবি রূপ), নারিস, ইয়ারা, সিতাও, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুল নবী, আবদুল রসুল, সুমাও (রাজকীয় মর্যাদা), আল-মামলাকা (রাজ্য), তাবারক(যার ওপর আশীর্বাদ বর্ষিত হয়েছে), নারদীন, স্যান্ডি, রাম(হিন্দু দেবতা), মালিন, এলেইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্ডা, বাসমালা (ঈশ্বরের নাম উচ্চারণ), জিবরিল, আবরার, ইমান, বায়ান, বাসেল, বিরিলাম, নবী, নাবিয়া, আমির (রাজপুত্র), তালিন, আরাম, নারিজ, রিতাল. এ্যালিস. লারিন, কিবরিয়াল, লরেন। সূত্র-বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ