বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারে আর্মিদের তাড়া খেয়ে বাংলাদেশে আসার পথে নাফ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জনের লাশ পাওয়া গেছে।

জানা যায়, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। বুধবার সকাল আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর মধ্যে দুজন নারী ও দুটি শিশু। ওই নৌকায় আরও যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে গতকাল মঙ্গলবার নাফ নদীতে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটির অংশবিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা চারজনের লাশসহ ৭৫ জন রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা দিয়ে যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ