বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

‘জমিয়তকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা দিবাস্বপ্নে পরিণত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে গত ২৮ আগস্ট সোমবার পৌর সদরের একটি কামউনিটি সেন্টারে সমাজসেবা ট্রাস্ট ইউকের অর্থায়নে, প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদের সহযোগিতায় ও দিরাই উপজেলা জমিয়তের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, মাওলানা হেলাল আহমদের যৌথ পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসেন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম-মহাসহাসচিব তফজ্জুল হক আজিজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি, সুনামগন্জ ২ (দিরাই-শাল্লা) আসনের আগামী দিনের কান্ডারী জননেতা প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমান প্রমুখ।

উপজেলার ৯টি ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ করে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী বলেন, জমিয়তকে অবজ্ঞা করে কেউ ক্ষমতার স্বপ্ন দেখলে তা দিবা স্বপ্নে পরিণত হবে, যুগে যুগে তা ইতিহাসের পাতায় প্রমাণ রয়েছে।

বার বার জমিয়ত এদেশের গণমানুষের জন্য কাজ করে দেখিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠান তারই উদাহরণ।

আগামীতে জাতীয় সংসদে জমিয়তের উল্লেখযোগ্য নেতা প্রতিনিধিত্ব করবে উল্লেখ করে তিনি আরো বলেন, সুনামগন্জ ২ (দিরাই-শাল্লা) আসনের কান্ডারী মাওলানা শুয়াইব আহমদ কে আমরা সংসদে পাঠাতে চাই।বর্তমান সরকারসহ কোন সরকারই জনগণের সঠিক কাজ করছে না। তাই আগামিতে জমিয়তের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাহহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তারেক আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার প্রমুখ।

হাটহাজারী মাদরাসার সব দায়িত্ব থেকে মাওলানা মুনির আহমদকে অব্যহতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ