শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খুলনার মাটি ফেতনার ঘাঁটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান

শুক্রবার, ২৫ আগস্ট, বাদ আছর। খুলনার বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেট। একদল দাড়ি-টুপি ওয়ালা মানুষ মিটিং করছেন। ঝনঝনে শব্দে বক্তৃতা করছেন গলার রগ ফুলিয়ে। সমাবেশ থেকে একটু ফারাক রেখে আমি দাঁড়িয়ে গেলাম। শুনতে থাকলাম তাদের বক্তৃতা।

মিটিং করছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উপলক্ষ্য তাদের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেখতে দেখতে দলটি ২৫টি বছর অতিক্রম করে ফেলেছে। বিগত ২৫ বছরে তাদের অর্জন কী, সাংগঠনিক অগ্রগতি কী, তা আমি জানি না। কিন্তু এই দলটির প্রতি আমার ভেতরে এক প্রকারের দুর্বলতা কাজ করে। অচেনা দুর্বলতার বিশেষ কোনো কারণ হয়তো নেই, কিন্তু কেনো যেনো তাদের প্রতি কিছুটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ অনুভব করি। চলতি পথে তাদের কোনো মিটিং, মিছিল, সমাবেশ দেখলে থমকে দাঁড়াই। এক চিলতে মৌন সমর্থন জানিয়ে কেটে পড়ি।

গত শুক্রবারও ব্যতিক্রম ছিল না। নিউ মার্কেটের কোনায় দাঁড়িয়ে তাদের বক্তৃতা শুনছি। এমন সময় দূর থেকে মিছিলের শব্দ ভেসে আসতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম মিছিলটা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এসে যোগ দেবে। কিন্তু তা হলো না। তারা বায়তুন নূর অতিক্রম করে সোজা জোড়া গেটের দিকে চলে গেলো। তাদেরও প্রায় সবার মাথায় সাদা টুপি, থুতনির নিচে দাড়ি। কারো কারো টুপির উপরে পাগড়ি বাঁধা।

জোড়া গেটের দিকে চলে যাওয়া মিছিলটা যখন বায়তুন নূর অতিক্রম করছিল তখন বায়তুন নূরের সমাবেশে বেশ খানিকটা অস্বাভাবিকতা লক্ষ করলাম। কর্মী শ্রোতাদের মধ্যে একটা উসখুস ভাব। এক প্রকারের চাপা অস্থিরতা দেখা গেলো। এরই মধ্যে সমাবেশের মাইক থেকে ঘোষণা এলো- ‘ওদিকে কেউ তাকাবেন না। ওটা আমাদের কিছু না। কেউ ওদিকে যাবেন না’ ইত্যাদি।

আমি খুব অবাক হলাম, বিস্মিত হলাম। বায়তুন নূরে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ করছিল সংগঠনটির খুলনা জেলার দক্ষিন শাখা এবং ফেরিঘাটে সমাবেশ করে মিছিলসহ বায়তুন নূর অতিক্রম করছিল একই সংগঠনের খুলনা জেলার উত্তর শাখা। একই দিনে, একই শহরে, অভিন্ন কর্মসূচি নিয়ে পৃথকভাবে মাঠে নেমেছিল ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলার নেতাকর্মীরা। এক প্রোগ্রামের মাইক থেকে অপর প্রোগ্রাম সম্পর্কে বলা হলো- ‘ওদিকে কেউ তাকাবেন না। ওটা আমাদের কিছু না। কেউ ওদিকে যাবেন না’। হায়রে ইসলামের রাজনীতি! বস্তুবাদী সংগঠনগুলোর সাথে এদের আর বিশেষ কোনো পার্থক্য থাকলো না। এরা নিজেরাই পার্থক্য রাখলো না।

এভাবেই কথাগুলো বলছিলেন আমার বন্ধু বসির আহমেদ। ইসলামি আন্দোলন বা ছাত্র আন্দোলনের প্রতি কিছুটা দুর্বল আমার খà