শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

আল্লামা বাবুনগরী কাঁদলেন ও কাঁদালেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু আবদুল্লাহ: ২৪ আগস্ট দারুল উলুম হাটহাজারীর মিশকাত শরীফের দরসে রাসুল সা. কেমন ছিলেন তা বর্ণনা করতে গিয়ে রাসুলের মুহাব্বতে নিজে কাদঁলেন ও ছাত্রদের কাঁদালেন আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী৷

মিশকাত শরীফের কিতাবুল ঈমানে বর্ণিত ‘লা—উ'মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিও ওলিদিহি ও ওলাদিহি ওয়ান্নাছি আজমাঈন’ হাদীসের তাকরীরে রাসুল সা. কেমন ছিলেন তা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আল্লামা বাবুনগরী৷

হাদীসের আলোকে হুজুর সা এর অবয়ব, গঠন ইত্যাদি বর্ণনা করছিলেন তিনি। হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ‘লামিয়াতুল মু'জিজাত’ নামের কিতাবের একটি শে'র পড়তে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। কান্নায় হুজুরের আওয়াজ বন্ধ হয়ে যায়৷ রাসুলের মুহাব্বতে ব্যাকুল হয়ে পড়েন প্রকৃত আশেকে রাসুল বাবুনগরী৷হুজুরের কান্না দেখে মুহূর্তের মধ্যে দরসের অবস্থা পরিবর্তন হয়ে যায়৷ নীরব নিস্তব্দ হয়ে যায় পুরো দরসগাহ (ক্লাস রুম)৷

নিজেকে ঠিক রাখতে না পেরে তখন কান্নায় ভেঙ্গে পড়েন দরসের ছাত্ররা৷ অনেকেই অঝরে কেঁদেছে৷ এ যেন হুব্বে রাসুলের ঐতিহাসিক নজির স্থাপন করলেন আল্লামা বাবুনগরী৷

২০১৩ সালের হেফাজত আন্দোলনেও বাবুনগরী হুব্বে রাসুলের জলন্ত প্রমাণ রেখছেন৷ রাসুলের অবমাননাকারী নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শাপলার ঐতিহাসিক শহীদ চত্বরে বীর সেনানীর ভূমিকায় ছিলেন আল্লামা বাবুনগরী৷ অগ্নিঝরা ভাষণে কাপিয়ে তুলেছিলেন বাংলার রাজপথ৷ নাস্তিকদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন দূর্বার আন্দোলন৷ তাঁর জ্বালাময়ী ভাষণে উজ্জিবিত হয়েছিল তাওহীদি জনতার মৃত হৃদয়৷

রাসুলের ইজ্জত রক্ষার্থে সহ্য করেছিলেন জালিম সরকারের নির্যাতন। সয়ে ছিলেন কারাপ্রকোস্টে উনিশ দিন রিমান্ডের অমানবিক নির্যাতন৷ জালিমের নির্যাতনে পতিত হয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে৷ কিন্তু এতদসত্বেও চুল পরিমাণ পিছপা হননি এই আশেকে রাসুল৷ আল্লাহ তা'য়ালা হুজুরকে নেক হায়াত দান করুন, এবং হুজুরের ইলম ও আমাল থেকে আমাদেরকে মুস্তাফিদ হওয়ার তাওফীক দান করুন, আমীন।

কুড়িগ্রামে ২৪’শ পরিবারে ত্রাণ দিলেন অনন্ত জলিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ