মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

কা’বা প্রেমের গান: সায়ীদ উসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কা’বা প্রেমের গান
সায়ীদ উসমান

কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর
কবে হবো কা’বার পথের নেক মুসাফির।

কা’বার পিয়াস আর কতোটা গভীর হলে
আমার উপর তোমার রহম পড়বে গলে
আমায় ডেকে তোমার ঘরে করবে হাজির
কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর।

সাফা এবং মারওয়া রোজই আমায় ডাকে
মুজদালিফা হাতছানি দেয় মনের বাঁকে
রোজ আরাফার প্রেম এ বুকে হচ্ছে গভীর
কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর।

লাব্বাইকের ধ্বনি বুকে কাঁপন তুলে
শুভ্রপোষাক পড়বো গায়ে সকল ভুলে
ফোঁটা ফোঁটা অশ্রু চোখে তাই গড়ে নীড়
কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ