বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

শাহজালালে যাত্রীর কোমর থেকে ২৫ কেজি স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত শাহজালাল বিমানবন্দরের এক যাত্রীর কোমর থেকে ২৫০টি স্বর্ণের বার (২৫ কেজি স্বর্ণ) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। তিনি রোগীর বেশে ওই স্বর্ণ কোমরে বহন করে এনেছিলেন।

স্বর্ণ বহনকারী ওই যাত্রীর নাম মো. জামিল। তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় আসেন। তিনি রোগীর বেশে হুইল চেয়ারে বসা ছিলেন।

এক ক্ষুদেবার্তায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের গ্রিন চ্যানেল বের হওয়ার সময় হুইল চেয়ারে থাকা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তারা। পরে তার তল্লাশি নেয় কাস্টমসের কর্মকর্তারা। এ সময় কোমর থেকে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। জামিল আক্তারের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস।

পান কেন ও কীভাবে খাবেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ