বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অধিকাংশ নেতিবাচক অনুভূতি সৃষ্টি হয় অযৌক্তিক বা ভুল ধারণা থেকে। এ বিষয়ে চিকিৎসক ও মনোবিদেরা একমত। তাঁদের মতে, ভালো বা সুখী থাকার জন্য ইতিবাচক ও সঠিক চিন্তা করা প্রয়োজন। কিছু সাধারণ ভুল ধারণা আছে, যা মানুষের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমনই কিছু ভুল ধারণার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মনোবিদ অ্যালবার্ট এলিস।

আপনাকে সবাই পছন্দ করবে : অনেকেই মনে করেন, সবাই তাঁকে পছন্দ করবেন। কিন্তু বাস্তবে তা হয় না। খুব স্বাভাবিকভাবেই সবাই সবার পছন্দের পাত্র হন না। আর সবার পছন্দের পাত্র যে হতেই হবে, এমন ভাবনাও ভুল।

আপনি সবকিছুর যোগ্য : আপনাকে সবকিছু পারতে হবে, এমন কোনো কথা নেই। তা ছাড়া সবার পক্ষে সবকিছু করা সম্ভবও না। যে বিষয়টি বেশি উপভোগ করবেন, সে বিষয়টি মনোযোগ দিয়ে করুন।

মনমতো না হলে মহাপ্রলয় : সবকিছু মনমতো হওয়া চাই-ই চাই—অনেকের মধ্যে এমন একটা প্রবণতা আছে। কিন্তু আদৌ কি তা সম্ভব? সব কাজ সব সময় মনমতো নাও হতে পারে। তাই বলে বিষয়টি নিয়ে সারাক্ষণ হাঁসফাঁস করার কোনো মানে নেই। ইচ্ছার বিরুদ্ধের ফলগুলো গ্রহণ করতে শিখুন। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য মনকে প্রস্তুত রাখুন।

বিপদ নিয়ে আগাম দুশ্চিন্তা : বড় ধরনের বিপদ আসতে পারে ভেবে অনেকেই আগাম দুশ্চিন্তা করেন। আগাম দুশ্চিন্তায় হয়রান বাড়ে, বাড়ে মানসিক চাপ। অনেক সময় দেখা যায়, যে বিষয় নিয়ে ব্যাপক দুশ্চিন্তা করেছেন, তা শেষ পর্যন্ত ঘটেইনি। তাই সম্ভাব্য বিপদ নিয়ে দুশ্চিন্তা না করে বরং পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া ভালো।

অতীতই সবকিছু : অতীতের কোনো কিছুই বদলাতে পারবেন না। কিন্তু বর্তমান ও ভবিষ্য নিয়ে অনেক কিছু করার আছে। অতীতে যা ঘটেছে, তা নিয়ে পড়ে থেকে বর্তমান নষ্ট করবেন না। সামনে এগিয়ে যান।

সবাই বদলে গেছে : আপনার কাছের মানুষজন সবাই বদলে গেছে—এমন ধারণা পোষণ করবেন না। আপনার চেয়ে সবাই বেশি সুখী, এটা ভাবাও ঠিক নয়। এ ধরনের ভাবনা থেকে হতাশা পেয়ে বসে।

বসে থাকলে সুখ আসে : চুপচাপ বসে থাকলে সুখ আসবে, এই ধারণা ভুল। অলস মস্তিষ্কে নানান চিন্তা বাসা বাধে। সুখ নষ্ট করে দেয়। ভালো থাকতে নিজেকে সক্রিয় রাখুন। কিছু না কিছু কাজ করুন। নিয়মিত ব্যায়াম, সৃজনশীলতার চর্চা, নতুন মানুষের সঙ্গে মেশা, নতুন কিছু শেখার মতো বিষয়গুলো সুখ বাড়িয়ে দেয়।

দায়িত্ব ও কঠিন সময় এড়ানো :সুখের জন্য অনেকে জীবনের দায়দায়িত্ব ও কঠিন সময় এড়িয়ে চলতে চান। কিন্তু এতে সুখ আসে না। দায়িত্ব পালনের মধ্যে বাহাদুরি আছে। সংকট মোকাবিলার মধ্যে বীরত্ব আ