মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ। ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট কর্তৃক তিন জনকে মনোনীত করে যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সভা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি ভিসির পদের দায়িত্ব পালনের মেয়াদ অতিক্রম করে তাহলে বর্তমানে যিনি রয়েছেন তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

গত ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের লক্ষে সিনেট তিন জনের নাম চূড়ান্ত করে। এর আগে হাইকোর্ট ওই সিনেট সভার উপর স্থগিতাদেশ দিয়েছিল।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছিলো। যার ফলে ওই সিনেট সভা হতে আর কোন বাধা ছিলোনা। আদালতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ঢাবির পক্ষে মতিন খসরু শোনানি করেন।

দেওবন্দের মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা; নিহত ৮


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ