শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় সাংবাদিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মাথায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের বাসা থেকে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাংবাদিকের নাম আব্দুল লতিফ মোড়ল। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করেন। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই খবর ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মামলার বাদী সুব্রত। মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত সংবাদ ফেসবুকে শেয়ার করেছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন তিনি।

ওসি সুকুমার বিশ্বাস বলেন, মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। তাঁর জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আসামি লতিফকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলবে।

ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, সোমবার রাতে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে লতিফকে আদালতে পাঠানো হয়েছে।

আমরা কি কিছুই বলতে পারব না? প্রধান বিচারপতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ