শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আসামে মুসলিম ছাত্রনেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এক মুসলিম ছাত্রনেতা আজ অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

স্বশাসিত বোড়োল্যান্ড এলাকার মুসলিম ছাত্র ইউনিয়ন - এ বি এম এস ইউয়ের সভাপতি লাফিকুল ইসলামকে কোকরাঝাড় শহরের খুব কাছে তিতাগুড়ি বাজারে হত্যা করা হয় আজ বিকেলে।

পুলিশ বলছে লাফিকুল ইসলাম যখন একটি দোকানে বসেছিলেন, সেই সময়ে মোটরবাইকে করে এসে দুই বন্দুকধারী গুলি চালায় তাঁর মাথা লক্ষ্য করে। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

দুই বন্দুকধারীরই মাথায় হেলমেট পরা ছিল।

হত্যাকান্ডের পরেই সেখানকার ছাত্র ইউনিয়নের সদস্য-সমর্থকরা বিক্ষোভ শুরু করেছেন।
পুলিশ বলছে যদিও কারা এই হত্যাকান্ড ঘটালো, তার আন্দাজ এত তাড়াতাড়ি করা কঠিন, তবে ব্যক্তিগত শত্রুতার জেরেও এই ঘটনা হয়ে থাকতে পারে।

বোড়োল্যান্ড এলাকার এক সিনিয়ার পুলিশ আধিকারিক বিবিসিকে জানিয়েছেন, "জঙ্গী সংগঠনগুলোকে এখন জঙ্গলের ভেতরে ঠেলে দেওয়া হয়েছে নিয়মিত অপারেশনের মাধ্যমে। তাদের এতটা সাহস হবে না যে শহরে এসে এই ঘটনা ঘটিয়ে চলে যাবে।"

যেহেতু মাথায় হেলমেট পরা ছিল, তাই দুষ্কৃতিরা পরিচয় গোপন করতে চেয়েছিল বলেও সন্দেহ ওই পুলিশ কর্মকর্তার।

লাফিকুল ইসলাম বোড়োল্যান্ড অঞ্চলের মুসলিমদের স্বার্থ নিয়ে সবসময়েই সরব ছিলেন।

কয়েকবছর আগে একের পর এক বোড়ো-মুসলমান দাঙ্গা চলাকালীন লাফিকুল ইসলামই ওই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্বকারী কন্ঠ হয়ে উঠেছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ