শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

লেখক ফোরাম শুভেচ্ছা সম্মাননা পেলেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের শুভেচ্ছা সম্মাননা পেলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট দা’য়ী ও লেখক ফোরামের বিশেষ শুভাকাঙ্ক্ষী শায়খ মাওলানা আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (২০ জুলাই) চলতি সেশনের পূর্ণাঙ্গ কমিটির প্রথম বৈঠকে রাজধানীর কাকরাইলে হোটেল চুনঝিতে আয়োজিত সভায় শায়খ আহমাদুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি এনায়েতুল্লাহর হজযাত্রা উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।

বৈঠকে আগামী ঈদুল আজহার পর একটি জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, লেখক ফোরামের উপদেষ্টা মুফতি এনায়েতুল্লাহ, সভাপতি জহির উদ্দিন বাবর, সহসভাপতি মাসঊদুল কাদির, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রোকন রাইয়ান, সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ তাসনিম, প্রকাশনা সম্পাদক এমদাদুল হক তাসনিম; সাহিত্য সম্পাদক সায়ীদ উসমান; আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আনছারী, প্রচার ও দপ্তর সম্পাদক ওমর ফারুক মজুমদার, কার্যনির্বাহী সদস্য সাদ আবদুল্লাহ মামুন, রেজা হাসান, মিজানুর রহমান জামিল, হাসান আল মাহমুদ, আবুল ফাতাহ, তানজিল আমির ও শামসুদ্দীন সাদী।

এছাড়াও বৈঠকে প্রিয় ইসলাম প্রিয় ডটকমের এডিটর ইনচার্জ মিরাজ রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ফোরামের প্রচার ও দপ্তর সম্পাদক ওমর ফারুক মজুমদারের সদ্য প্রকাশিত গল্পগ্রন্থ ‘ভালোলাগার গল্প’ এবং নির্বাহী কমিটির সদস্য আবুল ফাতাহ কাসেমি অনূদিত ‘মাওলানা ইলিয়াস রহ. এবং দাওয়াত ও তাবলিগ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে বৈঠক শেষ হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ