বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুরআন-সুন্নাহ অনুসরণই ঈমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুফতি মহিউদ্দিন  :
মানবজাতির হেদায়েতের প্রধান উৎস কোরআন ও সুন্নাহ। পার্থিব জীবনের সুখ-সমৃদ্ধি ও পরকালীন জীবনের মুক্তির একমাত্র উপায় সামগ্রিক জীবনে কোরআন-সুন্নাহর বাস্তবায়ন। এখানে এ কথা বলার সুযোগ নেই যে, কোরআন ও সুন্নাহ শুধু ব্যক্তিজীবনে অনুসরণ করলেই হবে।

সামাজিক জীবনে, কর্মজীবনে, রাষ্ট্রীয় জীবনে এর প্রতিফলন প্রয়োজন নেই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলাই মূলত ঈমান। কুরআন ও সুন্নাহ অনুসরণ না করলে পার্থিব জীবন হবে সংকটময়। অপরদিকে আখেরাতে ভোগ করতে হবে কঠিন শাস্তি।

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা হবে সংকীর্ণ এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় ওঠাব।’ (সূরা ত্বহা : ১২৪)। অন্য আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘যারা তাঁর (রাসুলের) আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক ও সাবধান হোক যে, বিপর্যয় তাদের স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের গ্রাস করবে।’ (সূরা নুর : ৬৩)।

আল্লাহ তায়ালা আরও বলেন, ‘এ কিতাব (কুরআন), যা আমি নাজিল করেছি খুব মঙ্গলময়, অতএব তার অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো। আশা করা যায়, তোমরা করুণা প্রাপ্ত হবে।’ (সূরা আনয়াম : ১৫৫)। সূরা আলে ইমরানের ৩১নং আয়াতে মহান আল্লাহ এরশাদ করেন, ‘বল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো। তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।

মানবজীবনের যে কোনো বিষয়কে কোরআন ও সুন্নাহর মানদন্ডে যথাযথ যাচাই করা। তাতে কারও গোমরাহ বা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এ সম্পর্কে মানবতার নবী মুহাম্মদ সা. বিদায় হজের ভাষণে এরশাদ করেন, ‘আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিস আঁকড়ে ধরবে, ততক্ষণ তোমরা কখনও পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, অন্যটি আমার সুন্নত। উপরোক্ত আলোচনায় এ কথা প্রতীয়মান হয় যে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী বাস্তব জীবন পরিচালিত করাই ঈমানের মূল দাবি।

তাই আমাদের উচিত ইসলামী শরিয়া তথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে সঠিক আকিদায় পরিচালিত করা। মহাল আল্লাহ তায়ালা আমাদের তাঁর বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।

খতিব, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রীয় মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ