বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

ধর্ম বিদ্বেষের মুখে পড়ে ইংল্যান্ড ছেড়ে চলে এলেন তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: ইংল্যান্ডে এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে গিয়ে ধর্ম বিদ্বেষের স্বীকার হয়ে আতঙ্কে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

গত ৮ জুলাই এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে ক্লাবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কিন্তু গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তামিম ইকবাল দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

জানা যায়, এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে খেলতে স্বপরিবারে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দুষ্কৃতিকারীদের হামলার স্বীকার হন তামিম। এ সময় হামলা থেকে বাঁচতে দৌড়ে আত্মরক্ষা করেন তামিম। হামলাকারীদের হাতে এসিড ছিল।তারা তামিম ও তার পরিবারকে ধাওয়া করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক বোর্ড পরিচালক বলেছেন, কয়েকজন দুষ্কৃতিকারী তামিম ও তার পরিবারকে ধাওয়া করছিল। এবং এই ঘটনার পরপরই তামিম দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।

বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডে ভিন্নমতের মানুষের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে। বিশেষ করে হিজাবধারী মুসলিম নারীদের উপর এসিড হামলা করা হচ্ছে।

বিসিবির ওই কর্মকর্তার ধারণা,  তামিমের স্ত্রী হিজাব পড়েন এবং সে কারণেই হয়তো হামলার স্বীকার হয়েছেন।

ওদিকে তামিমের ফিরে আসা প্রসঙ্গে এসেক্স ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ তামিম ক্লাব ছেড়ে চলে গিয়েছেন। ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা তার সফলতা কামনা করি ও তার ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব।।

২৮-বছর বয়সী বাংলাদেশি ওপেনার তামিম চলতি বছর এসেক্স এর হয়ে টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। রোববার কেন্টের বিপক্ষে মাঠেও নেমেছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ