শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস

নিজেকে সম্মানিত মনে করছি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মানির হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের জি-টোয়েন্টি সম্মেলনের শুরুতে প্রথমবারের মতো বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে শুক্রবার সকালে সম্মেলনের প্রথমদিনেই তারা প্রাথমিক সাক্ষাৎ করেন। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন।

সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প ও পুতিনের মধ্যে আধঘণ্টা ধরে বৈঠক হয়েছে। পুতিনের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় নিজেকে সম্মানিত বোধ করছি। উত্তরে পুতিন রুশ ভাষায় বলেন, আপনার সঙ্গে দেখা হওয়ায় আমি আনন্দিত। বৈঠকে এ দুই নেতার দোভাষীর ভূমিকা পালন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বৈঠকে দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ, ইউক্রেন ইস্যু ও সিরিয়া সংকট নিয়ে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে সম্মত হন ট্রাম্প ও পুতিন।

দ্বিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের উদ্দেশে পুতিন বলেন, ’দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার সঙ্গে ইতিপূর্বে বেশ কয়েকবার ফোনে কথা বলেছি। তবে ফোনালাপই যথেষ্ট নয়।’

তিনি বলেন, ‘আমরা যদি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোর মীমাংসা করতে চাই, তাহলে আমাদের ব্যক্তিগত সাক্ষাৎ অবশ্যই প্রয়োজন। আমি আশা করি, আপনি যেমনটা বলেছিলেন, এ বৈঠক থেকে একটা ইতিবাচক ফলাফল আসবে।’

গত জানুয়ারি এবং মে মাসে পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন এবং হোয়াইট হাউস থেকে তাদের বক্তব্যের সারাংশ প্রকাশ করা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার পোল্যান্ড সফরকালে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্থিতিশীল করার অভিযোগ করেন।

এদিকে জি-২০ সম্মেলন শুরুর আগেই জার্মানির হামবুর্গ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৭৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

‘দোযখে আপনাকে স্বাগত’, জার্মানিতে জি-২০ সম্মেলনের বিরোধিতায় ব্যাপক বিক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ