বেহেশতী জেওর আমাদের উপমহাদেশের একটি বহুল পরিচিত কিতাব। ঘরে ঘরে এ কিতাব বিদ্যমান। এ কিতাবের শেষে কিছু তাবিজ ও বিভিন্ন চিকিৎসার কথা লেখা আছে। এসব বিষয়ে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে।
আলোচনা চলছে, উপরোক্ত চিকিৎসা পদ্ধতি কি হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. নিজের লেখা?
অনেকে হাকীমুল উম্মত বলতে বুঝে থাকেন, উম্মতের হেকিমী ডাক্তার। আসলে বিষয়টি তা নয়। আশরাফ আলী থানবী রহ. এ উপমহাদেশের আল্লাহভোলা মানুষদের জন্য অন্তরের চিকিৎসক ছিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দ এক সাচ্চা আল্লাহর ওলী ছিলেন। তিনি কুরআন ও হাদীসের নূর দিয়ে গোনাহে জর্জরিত অন্তরকে আল্লাহ অভিমুখী করার চিকিৎসক ছিলেন। হেকিমী চিকিৎসক নন।
বেহেশতী জেওরের শেষাংশে যেসব চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করা আছে, এর অধিকাংশের নজীর সালাফের কিতাবে বিদ্যমান রয়েছে।
দেখুনঃ
১ আত্তিব্বুন নববী, ইবনুল কাইয়্যিমকৃত।
২ আত্তিব্বুন নববী, আবু নাঈম আলইস্ফাহানীকৃত।
৩ আলআমরাজ। ইমাম যিয়া আলমাকদিসীকৃত। ইত্যাদি।
এছাড়া লা-মাযহাবী আলেম নওয়াব সিদ্দীক হাসান খানের সংকলিত “আদদাউ ওয়াদ দাওয়া” গ্রন্থটিতে প্রায় একই টাইপের চিকিৎসা পদ্ধতি বিধৃত হয়েছে।
সুতরাং বেহেশতী জেওরের চিকিৎসা পদ্ধতির উপর অভিযোগ উত্থাপন করার আগে সালাফের উপর অভিযোগ উত্থাপন করতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বেহেশতী জেওর হানাফী ফিক্বহের একটি গ্রহণযোগ্য কিতাব একথা সত্য। একটি ব্যাপক সমাদৃত গ্রন্থ তা’ও সত্য।
কিন্তু এর সংকলক হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. কে নিশ্চিতভাবে বলা ঠিক নয়।
কারণ, হযরত থানবী রহ. এর নিজের লেখা ও তার ভাগিনা হযরতুল আল্লাম মুফতী যফর আহমাদ উসমানী রহ. এর লিখনী ভিন্ন কথাই প্রমাণ করে।
১
মাকতাবাতুল বুশরা প্রকাশনী করাচি পাকিস্তান থেকে প্রকাশিত বেহেশতী গাওহারের রোযা অধ্যায় এর ১৬৭ পৃষ্ঠার নিচে লিখিত একটি টিকায় হযরত যফর আহমাদ উসমানী রহঃ পরিস্কার লিখেছেনঃ
مولوى احمد على صاحب مؤلف بہشتی زیور অর্থাৎ মৌলভী আহমাদ আলী সাহেব বেহেশতী জেওরের সংকলক। [বেহেশতী গাওহার, রোযা অধ্যায়, ১৬৭ পৃষ্ঠা, প্রকাশনী, মাকতাবাতুল বুশরা, করাচি, পাকিস্তান]
দেখুন কিতাবের স্ক্রিনশট
