মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

৭ তরুণের ঈদ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিনে
সায়ীদ উসমান

ঈদের দিনে
মনের বীনে
সুখের বাঁশী বাজাই
হৃদয় মেলে
হেসে খেলে
বাড়ির উঠোন সাজাই।

বাড়িজুড়ে
ঘুরে ঘুরে
ফুলের সুবাস ছড়াই
পরস্পরে
সালাম করে
বুকের মাঝে জড়াই।

 

 

চাঁদের হাসি
শামীম খান যুবরাজ

ঐ বাঁকা চাঁদ
এমন করে
হাসছে কেনো?
খুশির প্রদীপ
সাঁঝ আকাশে
ভাসছে যেনো।

চিকন চাঁদের
মধুর বাণী
ধরার বুকে
হাসি হয়ে
ফুটছে দেখো
সবার মুখে।

খুশির ঈদ
হাসান আল মাহমুদ

উঠলো ঈদের চাঁন
বইছে খুশির বান
ঈদের চাঁনে খুশির জোয়ার
ভরাক সকল প্রাণ।

সকল প্রাণে প্রাণে
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
ঈদের সুরে তানে।

আসলো ঈদের দিন
বাজলো খুশির বীণ
ঈদের দিনের সাম্য-প্রীতি
থাকুক প্রতিদিন।

থাকুক খুশির ঈদ
দূর হয়ে যাক সমাজ হতে
সকল হিংসা, জিদ।

ঈদের মার্কেট
আল ফাতাহ মামুন

ঈদ এসেছে ঈদ এসেছে
সবাই খুশি ভাই
ঈদের খুশি আমার মনে
এক বিন্দুও নাই।

গিন্নির মার্কেট করতে করতে
মাইনে হল শেষ
শালা-শালি যারা আছে
করবে তারা কেস।

ও দুলা ভাই! ও দুলা ভাই!
মার্কেটে চলেন দেখি
তাদের কথা শোনার পরে
হাসতে হবে মেকি।

 

ঈদ মানে
মিযানুর রহমান জামীল

ঈদ মানে হাসিখুশী সিয়ামের পর
ঈদ মানে মা বাবার সোহাগ আদর।
ঈদ মানে গতিময় অতীতের দিন
ঈদ মানে চেতনায় পুলক রঙ্গিন।

ঈদ মানে পথ চলা অতীতের বুক
ঈদ মানে বেদনার মাঝে কিছু সুখ।
ঈদ মানে কবিতায় ছন্দের তাল
ঈদ মানে মধুময় সকাল-বিকাল।

ঈদ মানে অন্তরে অন্তরে মিল
ঈদ মানে জিদ নয় হৃদে স্বপ্নীল।
ঈদ মানে নীদ ভেঙ্গে হাসি ভরা মন
ঈদ মানে তৃপ্তির বেলা সারাক্ষণ।

ঈদ মানে অনুভবে হৃদয়ের টান
ঈদ মানে প্রাণখোলা হাসি আপ্রাণ।
ঈদ মানে বন্ধন সম্প্রীতি সুর
ঈদ মানে কাছাকাছি নয় বহু দূর।

ঈদের পণ
আমিন মুনশি

একটি মাস রোজার শেষে
ঈদ এসেছে ঈদ
খুশির আমেজ নামলো ধরায়
ভাঙলো সবার নিদ।

ঈদগাহেতে পড়বো নামাজ
করবো কোলাকুলি
সবাই মিলে হাসবো আজি
স্বার্থ যাবো ভুলি।

খোদার দেয়া বিধান মতে
ফূর্তি হবে আজ
বিভেদ ভুলে করবো সবাই
শুভশক্তির কাজ।

ঈদের চাঁদ
মাহমুদুল হক জালীস

আকাশপানে চাঁদের দেখা
সবার মুখে হাসির রেখা
ঈদ এসেছে ঘরে
খুশির বাণী ছড়িয়ে দিবো
গরীব-দুখীর তরে।

নতুন পোষক পরিয়ে দিবো
ছন্নছাড়া ধরে
ঈদ এসেছে ঘরে ।

খোকা-খুকি উঠছে মেতে
ঈদের নামাজ পড়তে যেতে
ময়দানেতে আজ
শের-ওয়ানি আর জুব্বা গায়ে
মাথায় রেখে তাজ।

ঈদের দিনে নতুন জামায়
ধরবে সবে সাজ
ধনী-গরীব এককাতারে
নেই যে কোনো লাজ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ