বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বান্দরবানের লামা-চকরিয়া সড়কে মিরিঞ্জা পর্যটনকেন্দ্র এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে

লামা থানার ওসি আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহত ব্যক্তিরা সবাই আলীকদম ও লামা উপজেলার বাসিন্দা বলেও জানান তিনি।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে পর্যটন এলাকা মিরিঞ্জার কাছে একটি চাঁদের গাড়ি (পাহাড়ি জিপ) খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন।

তিনি জানান,  আলী কদম থেকে চকরিয়ার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহত ব্যক্তিদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠালে সেখানে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাবের হোসেন বলেন, ২২ জনকে এই হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। মারাত্মকভাবে আহত আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ১২ জন এখানে চিকিৎসা নিচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ