বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পিএইচপি কুরআনের আলো ২০১৭ সেরা প্রতিভা হাফেজ সানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এএসএম মাহমুদ হাসান: টেলিভিশনভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০১৭-এর সেরা প্রতিভা হয়েছেন হাফেজ শরীফুল ইসলাম সানী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ তারিক জামিল, তৃতীয় স্থান অধিকার করেছে হাফেজ মোহাম্মদ ত্বলহা এবং চতুর্থ স্থান অধিকার করেছেন হাফেজ মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

চ্যাম্পিয়নের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় তিন লাখ টাকা। সেই সঙ্গে বিজয়ী ও তাঁর শিক্ষকের উমরা পালনের ব্যবস্থাও রয়েছে।

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিজয়ীদের হাতে উপহার তুলে দেন।

এ ছাড়া প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ পেয়েছেন যথাক্রমে দুই ও এক লাখ টাকা টাকা। আর চতুর্থ স্থান অধিকারী পেয়েছেন ৫০ হাজার টাকা।

১০০০ লাইক চাই, নয়তো একে ফেলে দেবো