শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

১০০০ লাইক চাই, নয়তো একে ফেলে দেবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর আফ্রিকার আলজিরিয়ায় ঘটল এমন অমানবিক ঘটনা। সেখানে এক শিশুকে জীবনের ঝুঁকিতে রেখে ছবি তোলা হয়েছে শুধু লাইক পাওয়ার জন্য।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি বহুতলের ১৫ তলার বারান্দা থেকে ঝুলছে ওই শিশু। তাকে জামার কলার ধরে ঝুলিয়ে ধরে রয়েছেন শিশুটিরই এক আত্মীয়। বাঁ হাতে শিশুটিকে ঝুলিয়ে ডান হাতে ধরা মোবাইল ক্যামেরায় ছবি তুলে তা পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। ছবির নিচে লেখেন, ছবিতে ১০০০ লাইক চাই, নয়তো একে ফেলে দেবো।

গত রোববার ওই ব্যক্তি ফেসবুকে ছবিটি পোস্ট করার পর সেটিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নজিরবিহীন এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন হাজার হাজার মানুষ। কেউ কী করে সোশ্যাল মিডিয়ায় লাইক বা কমেন্ট পাওয়ার মোহে একটি শিশুকে এ ভাবে বিপদে ফেলতে পারেন, তা ভেবে কুল পাচ্ছেন না তাঁরা। অনেকে ওই ব্যক্তির মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ইদানীং গোটা বিশ্বে বিপজ্জনক ভাবে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। তার উপর সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি মানুষকে যে ভাবে দিনের পর দিন আরও বেপরোয়া করে তুলছে, তা চিন্তা বাড়িয়েছে বিশ্বের অসংখ্য মনোবিদের।

আলজিরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, শিশু নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। যদিও সে দেশের এক সংবাদ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। বারান্দার ঘেরাটোপেই শিশুটিকে নিয়ে এই ছবিটা তোলা হয়েছিল। শিশুটির জীবন কোনও ভাবেই বিপন্ন করেননি তিনি। অভিযুক্ত ব্যক্তি পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেই।

তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছবিটিকে বিকৃত করা হয়েছে। যদিও ওই ব্যক্তির সব দাবি, অভিযোগ উড়িয়ে তাঁকে দু’ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

ফেসবুকে অসতর্ক প্রেম, মেসেঞ্জারে নগ্ন ছবি, অতঃপর..


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ