মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

তিনি এক যুগ ধরে রোজা রেখে রিকশা চালান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী হাসান তৈয়ব

সেদিন অফিসে যাব। বাসা থেকে নেমে পথে আসতেই একটা রিকশা এগিয়ে এলো। সালাম দিয়ে হাসি মুখে বলল, হুজুর ওঠেন। রিকশায় উঠেই বললাম, প্রচণ্ড রোদ; হুড তুলে দিন।

তারপর কথা বলতে বলতে গন্তব্যে গেলাম :
আমি : রোজা রেখেছেন?
চালক : জী হুজুর।
কয়টা করলেন?
সবগুলোই। আলহামদুলিল্লাহ আমি প্রতিবার রোজা রেখেই সারা মাস গাড়ি চালাই।
কয় বছর ধরে?
এক যুগের মতো হবে। আপনাদের দোয়ায় গাড়ি চালানোর অজুহাতে কোনোদিন রোজা ভাঙিনি।
কষ্ট হয় না?
কষ্ট ছাড়া তো জান্নাত পাওয়া যাবে না। এটা তেমন কষ্ট না। আল্লাহর জন্য কষ্ট করতেও সুখ লাগে। (মুখে তার হাসি লেগেই আছে।)
মুগ্ধ হয়ে জানতে চাইলাম কোথায় থাকেন?
বললেন, হুজুর, আমি তো আপনার পেছনেই জুমা পড়ি। আপনি সেদিন যে দোয়া শেখালেন সেটা আমি মুখস্ত করেছি। এ বলেই তিনি দোয়াটি শোনালেন।

মুগ্ধতার মাত্রা ছাড়িয়ে গেল। তার পরিবার, বৈবাহিক অবস্থা, গ্রামের বাড়ি থেকে নিয়ে খুঁটিনাটি সবই জানলাম। সবশেষ একদিন আমার সঙ্গে ইফতারের দাওয়াত দিয়ে নেমে গেলাম।

এবার রোজা গেল দীর্ঘতম দিনে প্রচণ্ড গরমে। তাকেই পেলাম প্রথম যিনি নিয়মিত রোজা রেখে রিকশা বাইছেন। হায় সুস্থ দেহে আর নেয়ামতে ডুবে থেকেও যারা ফরজ রোজা করেননি, তারা কী জবাব দেবেন! আমরা কি আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করি? তিনি আমাকে কত সুখে রেখেছেন তা কী উপলব্ধি করি?

‘আব্বা কখনো বলতেন না এটা কর ওটা কর; বলতেন যোগ্য হও দীনের কাজ করো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ