মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

গরুর গোশত না খাওয়ানোই বিয়ে ভণ্ডুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: পাত্রপক্ষের দাবি অনুযায়ী, গরুর গোশত খাওয়াতে হবে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সেই দাবি মেনে নেয়নি পাত্রীপক্ষ। তাই বিয়ে ভেঙে দিল পাত্রপক্ষ। সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর জেলার দারিয়াগড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

কয়েক দিন আগে দারিয়াগড় গ্রামে বিয়ে করতে আসে পাশের গ্রামেরই পাত্রপক্ষ। তারা দাবি করেছিল, বরযাত্রীদের গরুর গোশত খাওয়াতে হবে। কিন্তু বিয়ের আসরে এসে পাত্রপক্ষ দেখে গরুর গোশত খাওয়ানোর কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ফলে বেজায় রেগে যায় তারা।

এ ঘটনার সাফাইও দেয় পাত্রীপক্ষ। তারা জানায়, উত্তর প্রদেশ সরকার গরুর গোশত বাতিল করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কসাইখানাগুলো। ফলে উত্তর প্রদেশ গরুর গোশতের আকাল দেখা দিয়েছে। এ অবস্থায় গরুর গোশত ব্যবস্থা করা সম্ভব নয়।

এরপর বিয়ে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাত্র নিজেই। পরে পাত্রপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করে পাত্রীপক্ষ।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার তিওয়ারি জানিয়েছেন, পাত্রপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গরুর গোশত নয় মোদির দল ছাড়লেন তিন নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ