বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

২৫ রমজান প্রকাশিত হবে বেফাকের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল আগামী ২৫ রমজান ২১ এপ্রিল বুধবার প্রকাশিত হবে বলে জানিয়েছেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মুফতি আবু ইউসুফ।

তিনি আওয়ার ইসলামকে জানান, গত ৩০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে শেষ হওয়া এবারের পরীক্ষায় ৬টি মারহালায় (স্তরে) মোট ৮৯ হাজার ৭ শত ৪০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৬ শত ৬ জন এবং ছাত্র সংখ্যা ৫৮ হাজার ১ শত ৩৪ জন।

কেন্দ্রীয় নিয়ন্ত্রণে এবার সারা দেশের মোট ৪২০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪২১টি পুরুষ কেন্দ্র এবং ৩৯৯টি নারী কেন্দ্র।

বেফাকের পরীক্ষায় অংশ নেয়া মোট পরীক্ষার্থীদের মধ্যে ইবতেদাইয়্যাহ মারহালায় সর্বোচ্চ সংখ্যক ৩০ হাজার ৮ শত ৮৫ জন পরীক্ষার্থী এবং সর্বনিম্ন ফজিলত মারহালায় ৯ হাজার ১ শত ১৪ পরীক্ষার্থী অংশ নেয়।

কওমি স্বীকৃতি জাতীয় সংসদে পাস করতে প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর চিঠি; যা আছে চিঠিতে

পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পর্কে জানাতে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ-এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বলেন, ‘আলহামদুলিল্লাহ! সারা দেশে যেমন সুষ্ঠুভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি, তেমনি চলছে ঠিকভাবে চলছে আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ২৫ রমজান বেফাকের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।’

একই দিনে বেফাকের নিজস্ব ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে বলে তিনি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ