বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

খুলনায় মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায় শাহাদাত হোসেন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রায়েরমহল স্কুল মাঠে দুর্বৃত্বরা এ ঘটনা ঘটায়। নিহত মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনের বাড়ি নগরীর রায়ের মহলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন রঞ্জন সরকার জানান, বুধবার রাতে শাহাদত হোসেন মোল্লাসহ ৪-৫ জন রায়েরমহল বাজারের পার্শ্ববর্তী মুহসিন স্কুল মাঠে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা নিহত এবং লিয়াকত, জুয়েল, মোস্তফা ও বুলবুল নামে চারজন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি বলে জানান কেএমপি সুমন রঞ্জন।

মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ