বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী

কারিগরি ও মাদরাসা বিভাগে যাচ্ছে এবতেদায়ী শিক্ষা ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবতেদায়ী মাদরাসা শিক্ষার সব কার্যক্রম এখন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে চলে আসবে এবতেদায়ী শিক্ষা। এতদিন এ শিক্ষার সব দায়িত্বে ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৪ই জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব (মাদ্রাসা-২) মো. আবদুল খালেক স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরের পাঠ্যপুস্তক ও কারিকুলামে আরবী ভাষা ও কুরআন তাজবীদ বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য সরকার মনে করে দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এদিকে শিক্ষানীতি-২০১০ এর ৬ ও ২৭ অধ্যায়ের আলোকে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। এছাড়া শিক্ষার অন্যান্য স্তরের সাথে মিল রেখে সুচারুরুপে পরিচালনার জন্য এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (সেকশন-২), কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাবুস সালাম মাদরাসায় সংঘর্ষ: আহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ