রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত

সুস্বাদু ফল আম; বেশি খাওয়া যাদের জন্য ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: চলছে ফলের মৌসুম। ফলের মৌসুমে সবার প্রিয় একটি ফল আম। ফলের রাজা আম। মধু মাসের রসালো আম পুষ্টিগুণে ভরপুর। আম খেতে যেমন সুস্বাদু তেমনি এর রয়েছে অসামান্য পুস্টিগুন।শরীরে ভিটামিনের চাহিদা মেটাতে আমের তুলনা অতুলনীয়।।

কাঁচা এবং পাকা আমের চাহিদা সমান। বিশেষ করে গরমের ক্লান্তি দূর করতে কাঁচা আমের ভর্তা সবার প্রিয়।আর পাকা আমের চাহিদা তো সবসময়ই তুঙ্গে।

[caption id="" align="alignnone" width="604"] কাঁচা আম[/caption]

তবে কাঁচা পাকা যাই হোক ডাক্তার বলছেন, বেশি আম খাওয়া একদম ঠিক নয়। কারো কারো জন্য রয়েছে ক্ষতিকর প্রভাব সম্প্রতি এমনটিই জানালেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেছেন, পাকা আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি, থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন এ বা বিটা ক্যারোটিনসহ নানান ভিটামিন। আবার রয়েছে উচ্চমাত্রার চিনি, কার্বোহাইড্রেড ও গ্লাইসেমিক।

মূলত উচ্চ মাত্রা চিনি থাকাটাই ভয়ের প্রধান কারণ। পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকার ফলেই শরীর খারাপ হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

[caption id="" align="alignnone" width="604"] পাকা আম[/caption]

চিকিৎসকের কথায়, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা একেবারেই আম থেকে দূরে থাকুন। কেননা আম রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে শরীরের নানা ক্ষতি সাধন করে।আবার যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন তারা প্রয়োজনে কম খাবেন। কিডনির সমস্যা যাদের রয়েছে তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয়।

চিকিৎসকরা জানান, পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যায়। পাশাপাশি রক্তে শর্করার পরিমাণ সুগারের পরিমাণও বেড়ে যায়।

[caption id="" align="alignnone" width="604"] আমের মুকুল[/caption]

আমে বিদ্যমান ফিটোকেমিক্যাল কম্পাউন্ড তথা গ্যালিক অ্যাসিড, ম্যাঙ্গফেরিন, কোয়ার্নেটিন এবং টেনিন বা কষজাতীয় উপাদানগুলো শরীরের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাই স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত পরিমাণে আম খান। এমন পরামর্শই দিয়েছেন চিকিৎসকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ