শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সাইকেল চুরি; কপালে লিখে দেয়া হলো 'আমি চোর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘটনাটি ব্রাজিলের। একটি সাইকেল চুরিকে কেন্দ্র করে ১৭ বছরের কিশোরের কপালে উল্কিতে লেখে দেয়া হয়েছে 'আমি একজন চোর'।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছে। এদিকে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, লোক দুটির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। উল্কি এঁকে দেবার ঘটনাটি ভিডিও করা হয়। ঘটনাটি ঘটেছে সাও পাওলো রাজ্যের সাও বার্নার্দো দো কাম্পো শহরে।

ওই দুই ব্যক্তি বলছে, ছেলেটি একটি সাইকেল চুরি করার চেষ্টা করেছিল। তবে ছেলেটি এ কথা অস্বীকার করেছে।

লোক দুটি ওই কিশোরের কপালে উল্কি এঁকে পর্তুগীজ ভাষায় 'আমি একজন চোর' কথাটি লিখে দেবার কথা স্বীকার করেছে। তাদের বক্তব্য. চুরির শাস্তি হিসেবেই তারা এটা করেছে।

কিন্তু ছেলেটি বলছে, সে মাতাল অবস্থায় সাইকেলটির ওপর পড়ে গিয়েছিল - কিন্তু তা চুরির চেষ্টা করছিল না। তার কথায়, লোক দুটি তার হাত-পা বেঁধে ফেললে সে অনুনয় করে যে উল্কিটি যেন তার হাতে দেয়া হয়. বা শাস্তি হিসেবে হাত-পা ভেঙে দেয়া হয়। কিন্তু তারা বলে, উল্কি তার কপালেই আঁকা হবে। এ কথা বলে তারা হাসতে থাকে।

এর পর তাকে চেয়ারে বসিয়ে একটি ট্যাটু মেশিন দিয়ে কপালে 'আমি চোর লিখে দেয়া হয়। ঘটনাটির ভিডিও করছিল যে লোকটি, সে-ও তখন হাসছিল।

এর পর ছেলেটি যাতে মাথার চুল দিয়ে উল্কিটি ঢেকে রাখতে না পারে - সে জন্য তার চুলও ছোট করে ছেঁটে দেয়া হয়।

কিশোরটির পরিবার বলছে, ছেলেটির মানসিক সমস্যা রয়েছে এবং সে মাদক সেবনও করে থাকে। শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে তারা ছেলেকে চিনতে পারে।

এখন এই উল্কি মুছে ফেলার জন্য ব্রাজিলে অনলাইনে চাঁদা তোলার জন্য প্রচারাভিযান শুরু হয়েছে। তারা ইতিমধ্যেই ৫ হাজার ৮০০ ডলার তুলেছে। -বিবিসি

টিকে থাকলে সুফল আসবেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ