সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিসের আলোকে দরুদ পাঠের পাঁচ উপকারিতা মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বিমান বোঝাই করে কাতারে খাবার পাঠালো ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেশী দেশগুলোর কাছে থেকে নজিরবিহীন আঞ্চলিক অবরোধের মুখে-পড়া কাতারকে পাঁচটি বিমান বোঝাই করে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পাঠিয়েছে উপসাগরীয় দেশ ইরান।

ইরানের অন্যতম প্রধান প্রতিপক্ষ সৌদি আরব-সহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ গত সপ্তাহেই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে।

সৌদি আরব-সহ ওই দেশগুলোর অভিযোগ কাতার জঙ্গিবাদে মদত দিচ্ছে ও অর্থায়ন করছে - যদিও সেই অভিযোগ কাতার বরাবরই অস্বীকার করে আসছে।

সৌদি আরব থেকেই এতদিন কাতারের মোট খাদ্যসামগ্রীর ৪০ শতাংশ আমদানি করা হত - কিন্তু গত সপ্তাহ থেকে কাতার-সৌদির সব স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিলেন এরদোয়ান

ইরান এয়ারের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি-কে বলেছেন, "এখনও পর্যন্ত আমাদের মোট পাঁচটি প্লেন ফলমূল ও তরিতরকারি নিয়ে কাতারে পৌঁছেছে। শিগগিরি আরও একটা প্লেন রসদপত্র নিয়ে রওনা দেবে।"

তবে এই সব খাদ্যসামগ্রী ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে, না কি এটা কোনও বাণিজ্যিক লেনদেনের অংশ - তা এখনও পরিষ্কার নয়।

তাসনিম সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে এএফপি আরও জানিয়েছে, ৩৫০ টন খাবারদাবার নিয়ে তিনটি জাহাজ নৌপথে শিগগিরি কাতারের উদ্দেশে রওনা দেবে।

কাতার এয়ারওয়েজের বিমানগুলোর জন্য ইরান নিজেদের আকাশসীমাও উন্মুক্ত করে দিয়েছে। সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এর আগে কাতারি বিমানগুলোর জন্য নিজেদের আকাশ বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন যেহেতু ওই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য শিয়া-নেতৃত্বাধীন ইরান ও সুন্নি-নেতৃত্বাধীন সৌদির মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা চলছে - তাই ওই পটভূমিতে ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠতাই বর্তমান সংঘাতের একটা বড় কারণ।

সর্বশক্তি নিয়ে কাতারের পাশে থাকার ঘোষণা দিল তুরস্ক

ফলে এখন কাতারে ইরানের এই খাদ্যসামগ্রী পাঠানো সংঘাতকে আরও জটিল করে তুলবে বলেই তারা ধারণা করছেন।

ওই অঞ্চলের আর একটি দেশ কুয়েত এই সঙ্কটে মধ্যস্থতা করার চেষ্টা করছে - গত সপ্তাহে তারা তাদের আমিরকেও সৌদি আরবে পাঠিয়েছিল। সুত্র: বিবিসি।

কাতারে সেনা মোতায়েন করবে তুরস্ক

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ