বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

তানোরে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোববার রাতে রাজশাহীর তানোর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩ জঙ্গি  আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ার ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে রবিবার (১১ জুন) রাত ৮টার পর থেকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামের ওই বাড়ি নজরদারিতে রাখে পুলিশ। পরে রাত ১২টায় ওই বাড়িতে অভিযান শুরু হয়।

ওই বাড়ি থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো-হোমিও চিকিৎসক ইসরাফিল আলম, তার ভাই ইব্রাহীম ও প্রতিবেশী রবিউল ইসলাম। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

থানার এসআই রায়হান আলী বলেন, ‘আটকের সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট ও বিপুল সংখক বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ