সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

চোখ নেই, গায়ে চামড়া নেই: ভারতে জন্মালো এমনই এক বিরল শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শিশুটির শরীরে নেই কোনো চামড়া। এমনকি শিশুটির চোখও নেই। দুর্গাপুরের মহকুমা হাসপাতালে গত বৃহস্পতিবার এই শিশুটির জন্ম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এটি একটি বিরল অসুখ। এই অসুখের নাম ‘হার্লিকুইন ইথায়োসিস’। মায়ের গর্ভে থাকার সময় জীনগত ত্রুটির কারণে শিশুটি এই রোগে আক্রান্ত হয়েছে।

চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে এখন হাসপাতালের বিশেষ সেবাদান কেন্দ্রে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়েছে। সে খানে বিশেষ উপায়ে শিশুটির শ্বাস প্রশ্বাস চলছে।

চিকিৎসকরা জানান, এই ধরণের শিশু জন্মের পর সাধারণত বেশিদিন বাঁচে না। এর আগে ২০১৬ সালে দুর্গাপুরে ‘হার্লিকুইন ইথায়োসিস’ রোগে আক্রান্ত আরেকটি শিশুর জন্ম হয়েছিল। খবর এনটিভি অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ