বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামের সাহসী প্রতিনিধিত্বের জন্য অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ

ইসলামের দাওয়াত ও আহবান মানুষের কাছে পৌঁছানো দায়ি ও আলেম সমাজের দায়িত্ব। একইভাবে সমকালে ইসলাম, ইসলামি মহল, ইসলামি প্রতিষ্ঠান, ইসলামি চিন্তা-ভাবনা এসবের উপর ইসলামবিরোধীদের আপত্তি, আক্রমণ, প্রশ্ন ও অভিযোগের উত্তর দেয়াও আলেম সমাজের দায়িত্ব। দাওয়াহ, উত্তর প্রদান, প্রতিবাদ কিংবা ইতিবাচক বিকল্প চিন্তার উপস্থাপন জাতীয় পরিসরে করাও বড় ব্যাপার।

আজ থেকে তিন বা চার দশক আগে যে বিষয়গুলো ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করলে, উপস্থিত জনসমাগমে কথা বললে অথবা এক হাজার দুই হাজার মানুষের কাছে তা লিখিত আকারে তুলে দিলে বিষয়টির সমাধান হয়ে যেতো। দায়িত্ব আদায় হয়ে যেতো। এখনকার পরিস্থিতি ঠিক সে জায়গায় নেই। প্রতিটি দাওয়াহ, প্রতিটি প্রতিবাদ, প্রতিটি বিকল্প সুস্থ্য চিন্তার উপস্থাপন ব্যাপক পরিসরে পৌঁছে দেয়া এখন আরও বেশি প্রয়োজন এবং একই সঙ্গে চ্যালেঞ্জিংও বটে। বিষয়টি যদি এক দুই হাজার মানুষের কাছে পৌঁছে মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে ইসলামের উপর উত্থাপিত আপত্তি, প্রশ্ন ও বিরোধিতার বিষয়গুলো যেভাবে লাখো লাখো মানুষের কানে, মানুষের মগজে পৌঁছানো হয়, এর উত্তর প্রদানের বিষয়টিও যদি লাখো লাখো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা না থাকে, তাহলে তার কার্যকারিতা, প্রভাব ও সুপ্রতিক্রিয়াটি দুর্বল হয়ে যাবে।

এ ক্ষেত্রে সম্প্রতিককালের বড় মাধ্যম অনলাইন মিডিয়া। আমরা নিউজপোর্টাল বলি, ইউটিউব বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি সবগুলোই অনলাইন মিডিয়া। বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে লাখো লাখো মানুষের সাথে যোগাযোগের যেসব উপকরণ, আয়োজন ও ব্যবস্থা রয়েছে অল্প ব্যয়ের মধ্য দিয়ে, অল্প লোকবল নিয়োগের মাধ্যমে তা আলেম ও দায়ি সমাজের জন্য অনেক বড় অবলম্বনের বিষয় বলেই আমি মনে করি।

কারণ যে কোনো নতুন বা পুরাতন দাওয়াহ, বা ইসলামবিরোধী জবাব যদি কোনো অনলাইন পোর্টালে দিয়ে দেয়া হয়, তবে সেটা স্বল্প পরিসরে আসুক বা বড় পরিসরে আসুক, সাক্ষাৎকার হিসেবে, নিউজ হিসেবে বা কলাম হিসেবে আসুক বাংলাদেশের এক প্রান্ত থেকে তা আপ করে দিলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে তা ধরতে পারছে, পড়তে পারছে। এ সুযোগ ও ব্যবস্থাটা খুবই সা¤প্রতিক ও কার্যকর। গত আট ও দশ বছর ধরে বাংলা ভাষায় এর চর্চা খুব ব্যাপকভাবে শুরু হয়েছে। দিনদিন আরও ব্যাপক হচ্ছে, নানা শাখাপ্রশাখা মেলছে, খুলছে।

এজন্য দাওয়ার সাথে জড়িত, দাওয়াহ ভিত্তিক সাংবাদিকতার সাথে জড়িত; বিশেষত আলেমদের সাংবাদিকতা দাওয়াহ ভিত্তিক তাদের এ অবলম্বন ও আয়োজনে যুক্ত হওয়া ছাড়া বড় কোনো কাজ করা কঠিন বলেই আমি মনে করি। যদি কঠিন না হয়, তবুও তা এ আয়োজন ও অবলম্বন এড়িয়à