মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপন ভাইকে দূরে সরিয়ে শত্রুকে কাছে টেনো না হে আরব বিশ্ব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান মিছবাহ
প্রিন্সিপাল, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা।

আমি ছোট্ট একটি দেশের সাধারণ একজন নাগরিক। আমার এ আকূতি কি তোমাদের পর্যন্ত পৌঁছবে? হয়তো কোনোদিনই পৌঁছবে না। তবে আমার হৃদয়ের ব্যকূলতার এ আকুল আবেদন আজ প্রতিটি মুসলিম নাগরিকের।

তোমাদের আচমকা বদলে যাওয়া রুপে হতাশ মুসলিম বিশ্ব। বিশ্বের শান্তিকামী প্রতিটি নাগরিক এতে ব্যথিত। যে সময় বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের বড় প্রয়োজন, ঠিক তখনই একটি ট্রাম্প ঝড় ওলট-পালট করে দিয়ে গেলো লালিত স্বপ্ন আর ঐক্য নামক ঘর-বাড়ী। ট্রাম্প একটি নাম, একটি ইতিহাস। ব্যভিচারের ইতিহাস। অসভ্যতার ইতিহাস।

ইতিহাস বহু কলংকের। ইসলাম বিরোধীতায় যার জুড়ি মেলা ভার। যার জীবনের একপিঠ জালিম আরেক পিঠে ব্যভিচার ও পৈশাচিকতায় ভরা। নৈতিকতার ছবক যাকে স্পর্ষ করেনি কখনো। সেই ট্রাম্পের পাতা ফাঁদে পা দিলে তোমরা? হে আরব বিশ্ব! তোমাদের ঐক্যবদ্ধ শক্তির সামনে নতজানু ছিলো পরাশক্তিগুলো। তাই তোমাদের ঐক্যে চিড় ধরিয়ে এক এক করে নি:শেষ করে দিতে চায় ওরা। তাদেরকে বন্ধু ভাবছো তুমি? না, এটি হতেই পারে না।

ইসলাম বিদ্বেষীরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বরং, নিজেদের মধ্যে দ্বন্দ বাঁধিয়ে ছিন্ন-ভিন্ন করে দিবে মুসলিম জনগোষ্ঠীকে। অতপর তোমাদেরকেও বরণ করতে হবে ওদের দাসত্ব। নাহয় তোমাদেরও পায়ে দলে নিশ্চিহ্ন করে দিবে ঐ জালিমরা। প্লিজ! কাতারকে বয়কট করে নিজেদের পায়ে কুড়াল মেরো না!

কাতার তোমাদের আপন ভাই! আমেরিকা কেউ নয়। বরং চরম শত্রু। শত্রুর বন্ধুরুপী অপকৌশল যদি তোমাকে কাবু করেই ফেলে, তবে তুমি শত্রুর কাছে পরাজয় বরণের প্রস্তুতি গ্রহণ করতে পারো! মহাবিপর্যয় শুধু সময়ের ব্যাপার! লোভ আর কানপড়া যদি তোমাকে একবার তোমার ভাই থেকে দূরে সরিয়েই দেয়, তাহলে স্মরণ রাখবে! বিপদের সময় তোমার পাশে তুমি কাউকে পাবে না।

যাদেরকে বন্ধু ভেবে সুখ-দু:খের সাথী আপন ভাই কাতারকে বয়কট করেছো, সেই তারা কিন্তু তোমার কল্যাণকামী নয়।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ