শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আখাউড়ায় চাচাতো ভাইকে গলাটিপে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবুজ মিয়া (২৮) নামে এক ব্যাক্তিকে গলা টিপে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই দারু মিয়া। গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবুজ।

নিহতের বাড়ি উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে। নিহত সবুজ একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার বিকেলে শিশুদের মধ্যে ঝগড়া কেন্দ্র করে চাঁন্দপুর গ্রামের কাদের মিয়ার ছেলে দারু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সবুজ মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দারু মিয়া সজোরে সবুজের গলা টিপে ধরেন।

এতে সবুজ মারাত্মকভাবে জখম হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় সবুজের।

আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ