সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী

সমকামী বিয়েতে স্কটিশ চার্চের অনুমোদন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অল্প ভোটের ব্যবধানে সমকামী বিয়েতে অনুমোদন দিয়েছে স্কটল্যান্ডের অ্যাংলিকান চার্চ দ্যা স্কটিশ এপিসকোপাল চার্চ।
ব্রিটেনে এই প্রথম কোন অ্যাংলিকান চার্চ এমন বিয়ের অনুমোদন দিলো। এর ফলে ব্রিটেনের সমকামী অ্যাংলিকান দম্পতিরা এখন থেকে স্কটল্যান্ডের চার্চে বিয়ের আবেদন করতে পারবে।
তবে যাজকদের কেউ সমকামী বিয়ে পড়াতে না চাইলে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তা করানো যাবে না বলেও জানিয়েছে এপিসকোপাল চার্চ।
এপিসকোপাল চার্চের বিশপ অব এডিনবার্গ বলেছেন ‘আমি সেসব দম্পতিদের জন্য খুশি যারা এখন চার্চের মাধ্যমে তাদের সম্পর্কে বৈধতা আনতে পারবে।
স্কটল্যান্ডে সমকামী বিয়ে ২০১৪ সালে বৈধতা পায়। কিন্তু স্কটল্যান্ড চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ এ পদক্ষেপের বিরোধিতা করে আসছিল। শেষ পর্যন্ত স্কটল্যান্ড চার্চও সমকামী বিয়ে বৈধ করার সিদ্ধান্ত নিল।
সমঅধিকারের দাবি নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মীরা স্কটিশ চার্চের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।খবর বিবিসি।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ