সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

তিস্তা নয়, মমতার বিকল্প প্রস্তাবে গুরুত্ব ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বহুল প্রত্যাশার তিস্তা পানি চুক্তি নিয়ে নতুন ধোঁয়াশার হলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, তিস্তা নয় মমতার বিকল্প প্রস্তাবেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটি প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সুষমা জানান, মমতার প্রস্তাবের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। সমীক্ষা শেষে মমতার সঙ্গে এ বিষয়ে কথাও বলতে চায় কেন্দ্র।

গত এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। সেখানে তিনি তিস্তার পানি বণ্টনের কথা তোলেন। কিন্তু তাতে রাজি নন মমতা। তিস্তার বদলে তোর্সাসহ চারটি নদীর পানি বণ্টনের বিকল্প প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে সে সময়ে কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, মমতার প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

কেন আরব রাষ্ট্রগুলো কাতারকে বর্জন করেছে

মোদী সরকারের সঙ্গে মমতার সাম্প্রতিক সংঘাতের আবহে সুষমার এই বক্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টই বলেছেন, সময় লাগলেও তিস্তা নিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গকে নিয়েই এগিয়ে যাবে। তিস্তা চুক্তির কোনো সময়সীমা বাঁধা সম্ভব নয়। পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়েই স্থলসীমান্ত চুক্তি হয়েছে। তিস্তা নিয়েও রাজ্যের সঙ্গে ঐকমত্য হবে বলে তিনি আশাবাদী।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

-এআরকে