বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’

সাড়া ফেলেছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: একসময়ের চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর বদলে যাওয়ার কাহিনী নিয়ে প্রকাশ পেয়েছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’। প্রকাশের পরপরই সাড়া ফেলেছে বইটি। নানা শ্রেণির পাঠক আগ্রহভরে হাতে তুলে নিচ্ছেন।

হ্যাপী থেকে আমাতুল্লাহ প্রকাশ করেছে মাকতাবাতুল আযহার। বইটিতে সাক্ষাৎকারের মাধ্যমে তার জীবনের বদলে যাওয়ার কাহিনী তুলে আনা হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন সাদেকা সুলতানা সাকী।

মাকতাবাতুল আযহারের প্রকাশক মাওলানা ওবায়দুল্লাহ আযহারী আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ বইটি গত ৩ জুন প্রকাশ হয়। মাত্র ৩ দিনে ১৮০০+ কপি বিক্রি হয়েছে।

হ্যাপীর জীবন কাহিনী নিয়ে বই প্রকাশের কারণ সম্পর্কে তিনি বলেন, পুরো বইটাকে মনে হয়েছে একজন অনুতপ্ত মানুষের তাওবার কাহিনী। পাণ্ডুলিপি পড়ে মনে হল, বইটি একজন মানুষের আল্লাহর পথে ফিরে আসার আকুতি। বিষয়টি সবার কাছে জানাতেই আমি ছাপার উদ্যোগ নিই।

বইয়ের নামকরণ নিয়ে সাদেকা সুলতানা সাকী বলেন, মিডিয়ার আলোচিত হ্যাপি এখন 'আমাতুল্লাহ' (আল্লাহর বান্দী) হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন। তাই এর নামকরণ করা হয়েছে 'হ্যাপি থেকে আমাতুল্লাহ'। বইটিতে হ্যাপির বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

হ্যাপী নিজের জীবন পাল্টে ফেলার পর মিরপুরের একটি কওমি মাদরাসায় ভর্তি  হন। গত ১৭ অক্টোবর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বিয়ে করেন হ্যাপি।

হ্যাপী বললেন, যারা লিখছেন আমি সিনেমায় ফিরছি আল্লাহ তাদের হেদায়েত দিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ