শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ঢাবির ৫ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানান, মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির ৮ নেতাকর্মীকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শামস-ই-তাবরিজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, 'সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজয় একাত্তর হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের সঙ্গে হলের ডিপার্টমেন্টাল স্টোরে ইসমাইল নামের এক শিক্ষার্থীর ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে দফায় দফায় ওই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এতে ওই শিক্ষার্থী কয়েকবার বমি করেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরদিন শুক্রবার হল প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে আটজনকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।

ইফতারের দশ মিনিট পূর্বে আজানের অভিযোগে বিটিভির বিরুদ্ধে মামলা!