সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

ট্রাম্প টাওয়ারের সামনে মুসলিমদের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কের ম্যানহাটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে ইফতার করেছেন শতাধিক মুসলিম। এতে স্থানীয় অন্যান্য ধর্মাবলম্বী মানুষও অংশ গ্রহণ করে।

ইসলাম ও বিদেশিদের বিষয়ে ট্রাম্পের অহেতুক ভীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুটি অধিকার আন্দোলন গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ত সড়কে এ আয়োজন করা হয় বলে জানিয়েছে সিএনএন।

এমপাওয়ার চেঞ্জ ও নিউ ইয়র্ক স্টেট ইমিগ্র্যান্ট অ্যাকশন ফান্ড আহ্বানে করা অভিনব এ প্রতিবাদে কোনো শ্লোগান দেয়া হয়নি, কোনো ব্যানারও বহন করা হয়নি। উপস্থিত সবাই ইফতারে অংশ নিয়েছেন এবং মুসলিমরা মাগরিবের নামাজ আদায় করেছেন।

এ সময় নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের ফিফথ অ্যাভিনিউতে ট্রাম্প টাওয়ারের প্রবেশ পথে বিপুল সংখ্যক পুলিশ দাঁড়িয়ে ছিল। তাদের থেকে কয়েক কদম দূরে নিরাপত্তা বেষ্টনির অপর পাশে মুসলিমরা ও তাদের সমর্থকরা বসে ইফতার করছিল, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল।

ইফতারের আগে নিউ ইয়র্ক স্টেট ইমিগ্র্যান্ট অ্যাকশন ফান্ডের উপ-পরিচালক আনু যোশি বলেন, ‘প্রতিদিন আমেরিকান মুসলিমরা গোঁড়ামি ও ঘৃণার শিকার হচ্ছে। কাজের ক্ষেত্রে, স্কুলে, চাকরি চাইতে গিয়ে, ধর্ম পালন করতে গিয়ে এমনকি জীবনযাপন করতেও গিয়েও হয়রানির শিকার হচ্ছেন তারা। এতে ওম্যান মার্চের সহ-প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি-আমেরিকান লিন্ডা সারসৌরও বক্তব্য রাখেন।

যুক্তরাষ্ট্রের ইসলাম কোনো বিদেশি ধর্ম না এবং মুসলিম ও কৃষ্ণকায়দের ওপর ‘ভর করেই’ যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। সংহতি জানাতে অন্যান্য অনেক ধর্মের লোক যুক্তরাষ্ট্রে রমজানের ষষ্ঠ দিনে আয়োজিত এই ইফতারে অংশ নেয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ