সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

মসুলে বিমান হামলায় নিহত ১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ বেসামরিক মারা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর হামলায় মসুলে ১২০ জন বেসামরিক মানুষ মারা গেছে। প্রবল লড়াইয়ের মধ্যে এখনও সেখানে আটকা পড়ে আছে ২ লাখ বেসামরিক মানুষ।

ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলের, ‘আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি। এছাড়া অনেক বেসামরিককে পালিয়ে যেতে সাহায্য করেছি আমরা। ’

মার্কিন জোট নিয়ন্ত্রিত অপারেশন ইনহেরেন্ট রিজলভ অফিস থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে তারা জানায়, ইরাকি বাহিনী ও মার্কিন জোট বেসামরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আইএস জঙ্গিরা স্নাইপারের মাধ্যমে পালাতে চাওয়া বেসামরিকদের লক্ষ্য করছে। তাদের কাছ থেকেই শহর পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বেসামরিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এগুলো তদন্ত করে দেখা হবে।

মসুল দখল ধরে রাখতে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আইএস। এজন্য মসুলের গ্র্যান্ড নুরি মসজিদের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।

মসুলে ১৫ নাগরিককে প্রকাশ্যে ফাঁসি দিল আইএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ