শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

তিনশো ড্রোনে লেখা হলো ‘রমজান মোবারক’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : সৌদি আরবের জেনারেল ইন্টারটেইনমেন্ট অথরিটি তিনশত ড্রোনের আলোয় রমজান মোবারক লিখে চমক সৃষ্টি করেছে। রমজান মাসকে স্বাগত জানাতে জেদ্দায় আয়োজিত এক লেজার শোতে এ প্রদর্শনী করা হয়।

তিনশো ড্রোন একযোগে জেদ্দার আকাশে লাইটিংয়ের মাধ্যমে ‘রমজান মোবারক রেখা অংকন করে। ড্রোনের বর্ণিল আলোয় রাতের আকাশে অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়।

সৌদি আরবের জনগণকে রমজানের অভিনন্দন ও সুভেচ্ছা জানাতেই এ আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। অনুষ্ঠানের পরিকল্পনা করে সৌদি পরিকল্পনা ও প্রযুক্তি মন্ত্রণালয়।

শুধু জেদ্দা নয় সৌদি আরবের মিনাতে করা হয়েছে এমন ব্যতিক্রম আয়োজন।

চার মিনিটব্যাপী এ লেজার শো দেখতে জেদ্দা শহরের কয়েক হাজার মানুষ সমবেত হয় এবং প্রতিটি বাড়ির ছাদে জড়ো হয় নারীরা।

জেদ্দার অধিবাসী সাইয়েদ মানসুর আহমদ বলেন, ‘আমি এমন সুন্দর দৃশ্য আর কখনো দেখি নি। আমি দীর্ঘ দিন জেদ্দা শহরে বাস করছি। এমন আনন্দময় দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যি অসাধারণ, অপূর্ব।’

সৌদি আরবের চলমান ভিশন ২০৩০-এর অংশ মনে করা হচ্ছে এ লেজার শো। যেখানে তথ্য-প্রযুক্তি খাতে সৌদি আরবের আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ