শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রহমত, বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: রহমত, বরকত, নাজাতের মাস পবিত্র মাহে রমজান। সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা  নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র রমজান।

সারা বিশ্বের মুসলমান এবং পৃখীবিবাসীর জন্য রমজান মাস রহমত, বরকত, নাজাত এবং সম্প্রীতি শিক্ষার মাস। রমজানে রয়েছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন রোজা আল্লাহ তাআলার জন্য এবং এর প্রতিদান তিনি নিজেই দিবেন।

রমজানে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অন্যান্য মাসের চেয়ে বহুগুণে বাড়িয়ে দেন। বান্দার প্রতি রহমত এবং বরকত নাযিল করেন। রমজানে রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন, জান্নাতের দরোজাসমুহ খুলে দেন এবং জাহান্নামের দরোজাসমুহ বন্ধ করে দেন। জাহান্নামের ফয়সালা হয়েছে  এমন বান্দাদেরকে রমজানের ফজিলতে জাহান্নাম থেকে নাজাত তথা মুক্তি দেন। রমজানের বদৌলতে দয়াময় আল্লাহ বান্দার জীবনের অতিতের সমস্ত গোনাহ ক্ষমা করে দেন। নিম্নে রমজানের ফজিলত সম্পর্কিত কোরআন এবং হাদিসের কতিপয় বাণী তুলে ধরা হলো।

হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। -আল কুরআন

রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রাণযুক্ত - আল হাদিস

ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন -আল হাদিস

রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় -আল হাদিস

রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয় -আল হাদিস

রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল -আল হাদিস

রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ -আল হাদিস

রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম -আল হাদিস

রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে -আল হাদিস

রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন -আল হাদিস

রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয় -আল হাদিস

রোজা মানুষকে আখেরাত মুখী করে -আল হাদিস

রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে -আল হাদিস

রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় -আল হাদিস

রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ -আল হাদিস

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ