রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

বাজেট নিয়ে দুই ইসলামি অর্থনীতিবিদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি দুপুর ১টা ৩৫ মিনিটে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন এবং ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন।

বাজেট একটি দেশের আর্থিক প্রতিলিপি। বাজেটে প্রকাশ পায় দেশের আর্থিক রূপরেখা  এবং বাজেটের উপর নির্ভর করে চালিত হয় দেশের অর্থনীতি। তাই বাজেট নিয়ে থাকে সব মহলেরই থাকে নিজস্ব ভাবনা।  বাজেট নিয়ে ইসলামি অঙ্গণ ও আলেমদের ভাবনা জানতে কথা হয় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ -এর সম্মানিত সেক্রেটারি জেনারেল এ কিউ এম ছফিউল্লাহ আরিফ এবং দেশের অন্যতম আলেম ও গবেষক ড. মাওলানা শামসুল হক সিদ্দিকের সঙ্গে। বাজেট নিয়ে তাদের ভাবনা ও প্রস্তাবনা নিয়ে কথা বলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু।

অর্থনীতিবিদ এ কিউ এম ছফিউল্লাহ আরিফ চান জনবান্ধব ও কল্যাণকর বাজেট। তার ভাষায় ‘বাজেট হবে জনগণের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য। সরকার যে বাজেট করে তা বাস্তবায়নের জন্যই করে। যদিও অনেক সময়ে উন্নয়ন বাজেট সঙ্গত কারণে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আমাদের বিশ্বাস সরকার জনগণের প্রত্যাশা পূরণের জন্যই বাজেট করে।’

জনগণের প্রত্যাশার ব্যাখ্যাও দিলেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ, ‘আমরা যারা সাধারণ জনগণ। আমাদের জীবনের প্রত্যাশা থাকে নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম আমাদের নাগালের মধ্যে থাকুক। আর চাই জননিরাপত্তা। আমরা যখন ঘর থেকে বের হবো এবং রাস্তাঘাটে চলবো তখন আমরা যেনো নিরাপদে চলতে পারি। ঘরে ফিরতে পারি। এটা শুধু সন্ত্রাসীর হুমকির সাথে সম্পৃক্ত নয়। এর সাথে অবকাঠামোরও সম্পর্ক আছে। যেমন, রাস্তাঘাট দুর্ঘটনা প্রবণ না হওয়া।’

‘সরকারের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু খুব বেশি নয়; আমরা নিরাপদে খেতে চাই, নিরাপদে বাঁচতে চাই। আমার প্রত্যাশা থাকবে সরকার বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বাজেট করবে।’

সরকার কী এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না? উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি, সরকার এসব বিষয়ের প্রতি মনোযোগী। তারপরও তাদের অধিক মনোযোগ প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থ