শাকীর এহসানুল্লাহ
একদিন এক রিকশাওয়ালাকে ভাড়া দেয়ার পর তিনি মুচকি হেসে ভদ্রভাবে আরও কয়েকটা টাকা চাইলেন।
বললেন, সামনে উনার বোনের বিয়ে। কয়েকটা টাকা বেশি দিলে অনেক উপকার হতো। কথাটা আমার কাছে সত্যই মনে হয়েছে। মাসের শেষ দিক বলে আমি খুব একটা টাকা দিতে পারিনি সেদিন। রিকশাওয়ালা মামাকে আমার কার্ড দিয়ে বলেছিলাম, সামনের ৩/৪ তারিখে আমাকে একটা ফোন দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো।
৩ তারিখে উনার ফোন এলো। আমি উনার একটা বিকাশ নাম্বারে বেশ কিছু টাকা পাঠাই। টুকটাক কথাও হয় তখন। কি মনে করে যেনো আমার নাম জিজ্ঞেস করেন তিনি। নাম বলার পরে অবশ্য শাকীরকে তিনি শাকিব মনে করেছেন। তাতে আমার কোনো সমস্যা নাই। তবে উনার নাম খায়রুল। খুব সাধাসিধে মানুষ। চাপাইয়ের দিকে সোনা মসজিদের খুব কাছেই উনার বাড়ি। চাপাইয়ের দিকে বাড়ি হওয়ায় উনার কথা বুঝতে আমার যথেষ্ট হিমশিম খেতে হয়েছে। যাই হোক, টাকা পেয়ে লোকটা খুশি হলেন। উনার আনন্দ দেখে আমি শান্তি পেলাম।
আমার কাছে ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলেও খায়রুল মামার কাছে ঘটনাটা এখানে মাত্র শুরু। সেটা বুঝতে আমার বেশ দেরি হয়েছে। কিছুদিন পরে উনি আবার আমাকে ফোন দিলেন। প্রথমে চিনতে পারিনি। পরিচয় দেয়ার পরে চিনলাম। ভাবলাম, লোকটা হয়তো আবারও টাকা চাইবে আমার কাছে। কিন্তু টাকা না চেয়ে বোনোর বিয়ের খবর জানালো। বললো দুজন এখন ভালোই আছে। বোনের জামাই ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। এসব অনেক কথা বলে ফোন রাখলাম। যাক, এবার চায়নি তো কিছুদিন পরে চাইবে। ভাবসাবে তো আমার কাছে তাই মনে হচ্ছে। এটা ভেবে নাম্বারটা সেভ করে রাখলাম। যেনো আরেকবার উনি ফোন দিলে আমি টের পেয়ে যাই।
কিছুদিন পরে আবার তিনি ফোন দিলেন। আমি ফোনটা ধরতে অস্বস্তি বোধ করছি। বারবার মনে হচ্ছে, উনি আমাকে পেয়ে বসেছে। এই কাহিনী ওই কাহিনী শুনিয়ে আবারও টাকা চাইবে। একটু মেজাজও খারাপ হচ্ছে। কয়েকবার ফোন দেয়ার পরে রিসিভ করলাম। ফোন ধরতেই বললেন, ঢাকায় এসেছি মামা, আপনার সাথে দেখা করতে চাইছিলাম। আমি এই কথা শুনে ব্যস্ততার অজুহাতে পাশ কাটিয়ে গেলাম। মনে হলো, উনি দেখা করেই আরেক ঝামেলার গল্প শোনাবে। বারবার উনাকে আমি কীভাবে সাহায্য করবো! আবার মিথ্যাও তো হতে পারে।
মাসখানেক পরে তিনি আবার ফোন দিলেন। এবার আমি বেশ বিরক্ত। ফোন ধরে হালকা রেগেই বললাম, হ্যা বলেন, কী হইছে! ফোনের অপাশ থেকে খায়রুল মামা খুব বিনয়ের সাথে বললেন, - না মামা কিছু হয়নাই। আমার বোন বলতেছিলো আপনি যদি একদিন আমাদের বাড়িতে আসত