মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামী খেলাফতের অভাবেই 'জলবায়ু' সমস্যা তৈরী হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখ ফজলুল করীম মারুফ

ইসলামে রাষ্ট্র ধারনার চেয়ে 'খেলাফত' ধারনার প্রয়োগ বেশী যথার্থ। মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা। খলিফার অর্থ হলো, প্রতিনিধিত্ব করা। মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করে। আল্লাহর যেসব গুনাবলী রয়েছে মানুষ তার প্রতিনিধিত্ব করে।

মহান আল্লাহর অন্যতম প্রধান পরিচয় হলো, তিনি রব বা প্রতিপালক। প্রতিপালনের অর্থ হলো, বস্তুর জন্য সর্বোত্তম কল্যান নিশ্চিত করে তাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করা।

মানুষ যখন আল্লাহর প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করে তখন তাকে 'প্রতিপালক' এর প্রতিনিধি হিসেবে জগতের প্রতিপালন করতে হয়।

এর অর্থ হলো, ইসলামের খলিফা কেবল মুসলমানের খলিফা না, কেবল মানুষের জন্যও তার খেলাফত না বরং ইসলামের খলিফা ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষের এবং সমগ্র বিশ্বজগতের।

সেজন্য ইসলামী খেলাফত যেমন মানুষের কল্যান নিশ্চিত করে তেমনি 'জলবায়ু' এর সুরক্ষাও নিশ্চিত করে।

পক্ষান্তরে পশ্চিমা বস্তুতান্ত্রিক পুঁজিবাদ অবাধ ব্যক্তি স্বাধীনতা ও ভোগের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে ফেলেছে, নির্বিচারে পরিবেশ ধ্বংশ করেছে।

মুসলমানদের পতনে বিশ্ব যা কিছু হারিয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো, মুসলমানদের পতনে বিশ্বে পরিবেশগত বিপর্যয় ঘটেছে। জলবায়ু সমস্যা তৈরী হয়েছে।

যার প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে। আজকে যখন তখন ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাচ্ছে জনপদ। জীবন হারাচ্ছে মানুষ।

জলবায়ু সমস্যার মোকাবিলা করতে হলে, পরিবেশ বিপর্যয় রোধ করতে হলে ভোগবাদী সমাজ ব্যবস্থার পতন ঘটিয়ে 'হুকুমতে রব্বানিয়া' প্রতিষ্ঠা করতে হবে।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ