সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

মস্কোয় শক্তিশালী ঘূর্ণিঝড়ে ১১ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল সোমবার এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে রাশিয়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৩৭ জনের মতো। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় ঝড়টি আঘাত হানে।

গাছচাপা ও বিলবোর্ড ভেঙে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা তাস।

মস্কোর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রামান ভিলফান্দ জানান, ঝড়ের সময় বাতাসের একটানা গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ১১০ কিলোমিটার। শীতল আবহাওয়ার সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডলীর সংযোগের কারণে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয় জানায়, স্মরণকালের ভয়াবহ এ ঝড়ে মস্কোসহ রাশিয়ার মধ্য অঞ্চলের অন্তত ২০টি জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজারেরও বেশি গাছপালা উপড়ে পড়েছে। অন্তত ৩০টি বাড়ির অবকাঠামোগত ক্ষতি হয়েছে। মস্কো উপশহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উল্টে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।

তাসের প্রতিবেদনে ঘূর্ণিঝড়ে ১৩৭ জনকে মস্কোর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানানো হয়। যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ঝড়ের সময় রাস্তায় ছিলেন। গাছপালা উপড়ে আর বিলবোর্ড ভেঙে পথচারী কিংবা চলন্ত গাড়ির ওপর পড়লে ১১ জনের মৃত্যু ঘটে।

ঝড়ের ধ্বংসলীলার পরই মস্কো নগর কর্তৃপক্ষ গাছ সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। প্রায় ৩৫ হাজার পরিচ্ছন্নতাকর্মী এ কাজে যুক্ত হয়েছেন।

মস্কোর মাস্কোবস্কি কমসোমোলেছ পত্রিকা জানায়, গত এক দশকেও মস্কোবাসী এমন ভয়াবহ ঘূর্ণিঝড় দেখেনি। সর্বশেষ ১৯৯৮ সালে মস্কোয় আঘাত হানা এক ঘূর্ণিঝড়ে ৯ জনের প্রাণহানি ঘটেছিল। সুত্র: অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ