রাজিব হাসান
পৃথিবীর প্রথম ‘গুগল’ তৈরি করেছিল ইসলাম। পৃথিবীর প্রথম ‘শান্তি মিশন’ তৈরি করেছিল ইসলাম। আজকে কফি খেতে খেতে আপনি যে কম্পিউটারটি চালান, ইসলাম না থাকলে হয়তো তা হয়তো আবিষ্কারই হতো না; কম্পিউটার এবং কফি—দুটোই!
বীজগণিত, রসায়ন, চিকিৎসাশাস্ত্রে , জীব ও উদ্ভিদ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান...সবখানেই ইসলামের অবদান। মানবজাতিকে নতুন এক ধাপে নিয়ে গিয়েছিল যে উনিশ শতকের ইউরোপীয় রেনেসাঁ; তার ভিত্তি গড়ে দিয়েছিল ইসলাম।
যে বিজ্ঞানের জয়যাত্রা ইসলামের হাত ধরে শুরু, আজ নোবেলজয়ী বিজ্ঞানীর তালিকায় আমরা মাত্র তিনজন মুসলিমকে খুঁজে পাই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী থেকে মাত্র তিনজন! কেন?
মাত্র ৫ মিনিট লাগবে পুরোটা পড়তে। পড়বেন?
***
বিবি খাদিজা ও ৪ মেয়েকে নিয়ে নবীজির (সা.) তখন সুখের সংসার। তবু কীসের যেন শূন্যতা, একটা তাড়না মনের ভেতরে তিনি অনুভব করেন। আরব সমাজের চারদিকের অনাচার তাকে ভাবিয়ে তোলে। নিজেকেই তিনি প্রশ্ন করেন, কেন এসেছি এই পৃথিবীতে? কী উদ্দেশ্য এই জীবনের?
তারই উত্তর খুঁজতে জাবালে নুর পর্বতের চূড়ায় হেরা নামের এক গুহায় ধ্যানমগ্ন হলেন। দিনের পর দিন। রাতের পর রাত।
হঠাৎ একদিন অনুভব করলেন, কী যেন ঘটে চলেছে চারপাশে। মনে হলো, কেউ একজন প্রবল শক্তিতে জাপটে ধরেছে তাকে। শরীরের সঙ্গে মিশিয়ে ফেলতে চাইছে। কী যে কষ্ট! কী যে যন্ত্রণা!
তখনই নবীজির কানে ভেসে এল প্রথম একটা শব্দ: ইকরা। অর্থাৎ, পড়।
নবীজি কাতর স্বরে বললেন, ‘কিন্তু আমি যে পড়তে পারি না!’
সেই অদৃশ্য আওয়াজ আবারও ভেসে এল: ইকরা!
নবীজি আবারও বললেন, ‘আমি সত্যিই পড়তে পারি না।’
অদৃশ্য আওয়াজ তৃতীয়বারের মতো বলল, ‘ইকরা।’
নাজিল হলো পবিত্র কুরআন শরিফের প্রথম আয়াত: ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক....।
‘পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানবজাতিকে ঘনীভূত রক্ত বিন্দু থেকে। পড়ো তোমার সেই মহিমান্বিত প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। যিনি মানবজাতিকে শিখিয়ে দিয়েছেন যা সে জানত না।’
পবিত্র কুরআনের নাজিল হওয়া প্রথম আয়াতগুলোতেই বলা হচ্ছে পড়ার কথা, শিক্ষার কথা, বিজ্ঞানের কথা। তিন-তিনবার বলা হয়েছে, ইকরা, ইকরা, ইকরা!
নবীজির নির্দেশনা মুসলিমরা এক সময় সত্যিকার অর্থে ধারণ করলেন, আব্বাসীয় খিলাফতের সময়। ইউরোপ তখন অন্ধকারে আচ্ছন্ন, ভয়াবহ মধ্যযুগ চলছে। সেই সময় ইসলাম বিশ্ব শুরু করল পৃথিবীকে জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত করার মিশন।
তখনকার ইসলামের রাজধানী বাগদাদে গড়ে উঠল পৃথিবীর প্রথম ‘গুগল’। সারা পৃথিবীতে যত বই à