সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশে মসজিদে তালা, পালাচ্ছে মুসলিম গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের অমরোহাতে একটি মসজিদে নামাজ পড়তে বাধা দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুসলিমদের অভিযোগ, তাদেরকে অমরোহার সাকতপুরে মসজিদে নামাজ পড়তে দেয়া হচ্ছে না।

ওই ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংশ্লিষ্ট ভারতীয় কিষাণ সঙ্ঘের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

কিষাণ সঙ্ঘের দাবি, মসজিদটি 'অবৈধভাবে' নির্মাণ করা হয়েছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে মসজিদটির বাইরে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরকম অবস্থায় নিরাপত্তার কথা ভেবে মুসলিমরা ওই গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যাবেন বলে চিন্তাভাবনা করছেন।

অমরোহার এক মুসলিম বাসিন্দা গণমাধ্যমকে বলেন, আমাদের মসজিদে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। মসজিদ থেকে আমাদের বাইরে বের করে দেয়া হয়েছে। সেখানে এখন পুলিশ বসে আছে। এখন পরিস্থিতি এরকম যে, আমাদের পালিয়ে যেতে হবে।

ঘর ওয়াপসির নামে ২২ মুসলিমকে হিন্দু হতে বাধ্য করলো আরএসএস

আরএসএস শিশুদের মানুষ হত্যার পাঠ দিচ্ছে: পি বিজয়ন

পুলিশের দাবি, গ্রামে মসজিদ নেই, মাদ্রাসা আছে। এজন্য এখানে নামাজ পড়তে দিতে অন্য সম্প্রদায়ের লোকজন আপত্তি জানিয়েছে। গোটা ঘটনায় সুখরামপাল রানার নাম প্রকাশে এসেছে। উনি ভারতীয় কিষাণ সঙ্ঘের নেতা।

অন্য একটি সূত্রে প্রকাশ, ওই নেতা গ্রামের লোকজনকে জড়ো করে বৈঠক করেন এবং সেখানে তীব্র আপত্তিকর স্লোগান দেয়া হয়। ওই ঘটনায় উত্তেজনা বাড়লে সেখানে পুলিশের পাশাপাশি পিএসি বাহিনী মোতায়েন করতে হয়েছে।

অভিযুক্ত ওই নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা দায়ের করলেও মুসলিমরা বলছেন, যদি তাদের মসজিদে নামাজই পড়তে না দেয়া হয় তাহলে তারা এখান থেকে অন্যত্র চলে যাবেন।

অভিযুক্ত ওই কিষাণ নেতা এতটাই শক্তিশালী যে, তিনি গত ২১ মে এক অনুষ্ঠান চলাকালীন পুলিশের এক কর্মকর্তাকে জুতো পেটা করার চেষ্টা করেন। কিন্তু উনি আরএসএসের সঙ্গে যুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়নি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ